জাতীয় জনতা পার্টি

জাতীয় জনতা পার্টি

অদ্য ১৩/৬/২০২৬ইংরেজি তারিখ বিকেল ৪ঃ০০ ঘটিকায় জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যালয় সাপ্তাহিক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান এডভোকেট হুমায়ূন কবীর আকন, মূল বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী হিরু। উক্ত সভায় অন্যান্য নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্টির সহ-সভাপতি জামাল উদ্দিন খান। অদ্যকার সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে জাতীয় জনতা পার্টির জনতা ভবনের সম্পদ নিয়ে মামলা মোকদ্দমা জাতীয় জনতা পার্টি চেয়ারম্যান নিজ দায়িত্বে পরিচালনা করতে পারবে। পার্টির ৫০ বছর পতি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে উক্ত অনুষ্ঠান উদযাপনে ছয়টি উপকমিটি গঠিত হবে। উপ কমিটির মাধ্যমে অর্থ কালেকশন, বিভিন্ন ধরনের লেখা সংগ্রহ, সকল রাজনৈতিক পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কে দাওয়াত দেওয়া সকল দূতাবাসে দাওয়াত প্রেরন, হল ভাড়া নেওয়া এবং বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জাঁকজমকপূর্ণ সুবর্ণ জয়ন্তী উদযাপন করা। মে/২০২৬ থেকে পরবর্তী মে/২০২৬পর্যন্ত ওসমানী বর্ষ উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *